• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে নিহত মোশাররফের লাশ দেশে এসেছে

নিজস্ব প্রতিবেদক    ২০ মার্চ ২০২৬, ১২:০৩ পি.এম.
সৌদিতে ইরান হামলায় নিহত মোশাররফ হোসানকে বিমানবন্দরে স্বজনরা গ্রহণ করছেন-ছবি: সংগৃহীত

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশের প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। সৌদি এয়ারলাইনসের ফ্লাইট এসভি ৮০৬  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে মরদেহ গ্রহণের সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বিমানবন্দরে উপস্থিত থেকে পরিবারকে সমবেদনা জানান।

নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের বাসিন্দা এবং মো. সুরজত আলীর ছেলে। তিনি ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। মরদেহ দেশে আনার মাধ্যমে পরিবারের কাছে সমবেদনা পৌঁছে দেওয়া হলো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সড়ক খাতে নজিরবিহীন সমন্বিত উদ্যোগ
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের
অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা, টাকা ফেরত যাত্রীদের
বাস-ট্রেনে ঠাঁই না পেয়ে ট্রাক-পিকআপে ঈদযাত্রা
মহাসড়কে যাত্রীর চাপ বাস-ট্রেনে ঠাঁই না পেয়ে ট্রাক-পিকআপে ঈদযাত্রা