• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফাঁকা ঢাকা পাহারায় ১৫ হাজার পুলিশ

   ২০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা। বসবাসকারীদের বেশিরভাগ ঈদে স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি চলে গেছেন। এ অবস্থায় তাদের বাসাবাড়ি প্রতিষ্ঠানে যাতে চুরি না হয়, ফাঁকা সড়কে ছিনতাইয়ের শিকার যাতে না হতে হয় মানুষকে- তা নিশ্চিত করতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। রাতের ঢাকায় বাড়ানো হয়েছে টহল।

ডিএমপি বলছে, ছিনতাই রোধে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে চলবে বিশেষ অভিযান।  

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, এক কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছে ঈদে। ফাঁকা ঢাকায় সবচেয়ে বড় ভয় চুরি-ডাকাতি-ছিনতাইয়ের। এই শঙ্কা ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় থাকা সবারই।

পুলিশ বলছে, রাজধানীর নিরাপত্তা জোরদারে ছোট-ছোট বিটে ভাগ করা হয়েছে প্রতিটি থানা এলাকা। সব মিলিয়ে ঢাকায় মোতায়েন থাকবে পুলিশের ১৫ হাজার সদস্য। অপরাধপ্রবণ এলাকায় বাড়তি সদস্য মোতায়েন থাকবে। বাড়তি ব্যবস্থা রাতের জন্যও।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, যেসব স্থানে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে সেগুলো চিহ্নিত করা হয়েছে। এগুলোতে আমাদের নিয়মিত রেইড হচ্ছে। ব্লক রেইড হচ্ছে। যারা দুস্কৃতিকারী, যারা অতীতে এসব অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এসব এলাকায় টহল জোরদার করা হয়েছে। 

ফাঁকা ঢাকায় বিশেষ করে ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল এবং প্রাইভেটকারের বেপরোয়া রেস নিষিদ্ধের পাশাপাশি বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে ডিএমপি।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকিট নেই, বাসও নেই, তবুও যাত্রীদের দীর্ঘ সারি
টিকিট নেই, বাসও নেই, তবুও যাত্রীদের দীর্ঘ সারি
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম