• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাত কলেজের সমস্যা দ্রুত সমাধান হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

   ২৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ ধৈর্যের সঙ্গেই মোকাবিলা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে। পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। এটা দ্রুত সমাধান হয়ে যাবে। 

পুলিশ ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবিলা করেছে জানিয়ে তিনি বলেন, পুলিশকে ধৈর্যের সঙ্গেই মোকাবেলা নির্দেশ দেয়া হয়। কিন্তু অনেক সময় পুলিশ সেটি পারে না। 

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে। সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। 

নীলক্ষেত মোড়ে রোববার (২৬ জানুয়ারি) রাতভর সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য