• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ১০:৫১ এ.এম.
মিরপুরের মনিপুর স্কুল মাঠে ঈদের জামাতে অংশ নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

ঢাকার মিরপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (২১ মার্চ) সকালে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে আয়োজিত ঈদ জামাতে তিনি অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায়ের উদ্দেশ্যে মনিপুর স্কুল মাঠে জড়ো হন। ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। একই সঙ্গে বিরোধীদলীয় নেতার উপস্থিতি ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও চোখে পড়ে।

নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ আদায়ের পর খুতবা প্রদান করা হয়। এরপর দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন ডা. শফিকুর রহমানসহ উপস্থিত মুসল্লিরা।

মোনাজাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও জামাতে অংশ নেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস