• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ১১:১৫ এ.এম.
যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। 

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাতে যমুনা প্রাঙ্গণে ভিড় করেন। নির্ধারিত সময়ের আগেই সেখানে জনস্রোত দেখা যায়, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

এর আগে সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নিয়ে তারা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের মোনাজাতে যুদ্ধ বন্ধের আহ্বান
ঈদের মোনাজাতে যুদ্ধ বন্ধের আহ্বান
গৌরনদীতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী
গৌরনদীতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী
যমুনায় সর্বস্তরের মানুষের ঢল
যমুনায় সর্বস্তরের মানুষের ঢল