• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয় ইরান। দেশটি দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চূড়ান্ত সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, চলমান যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই সংঘাত বন্ধে প্রকৃত উদ্যোগ নিতে প্রস্তুত নয়।

তিনি আরও জানান, বিভিন্ন দেশ ইতোমধ্যে সংঘাত নিরসনের চেষ্টা করছে। ইরান যেকোনো কার্যকর প্রস্তাব শুনতে এবং তা বিবেচনা করতে প্রস্তুত।

তবে তার মতে, সাময়িক যুদ্ধবিরতি সমস্যার স্থায়ী সমাধান নয়। এ কারণে ইরান এমন একটি সমাধান চায়, যা দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৬ দেশকে সুসংবাদ দিল আরব আমিরাত
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস