• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১০ জন নিয়েও মাদ্রিদ ডার্বিতে রিয়ালের

স্পোর্টস ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৭ এ.এম.
জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। ছবি: সংগৃহীত

লা লিগায় মাদ্রিদ ডার্বি ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে স্বাগতিকরা পরাজিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদকে। এ জয়ের মাধ্যমে গত বছরের সেপ্টেম্বরে হারের প্রতিশোধ নেয় রিয়াল।

রোববার (২২ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ভালো খেললেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ৩৩তম মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাতলেটিকো, গোলটি করেন আদেমোলা লুকম্যান।

বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র। তিন মিনিট পরই গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।

তবে ম্যাচে উত্তেজনা বজায় থাকে। ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান মোলিনা। এরপর ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে দেন ভিনিসিউস।

ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভার্দে। ফলে শেষ সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবুও শক্ত রক্ষণ এবং গোলরক্ষক লুনিনের দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার
সূচি প্রকাশ মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার
দেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন
দেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন
ঈদের আগাম শুভেচ্ছা জানালেন হামজা চৌধুরী
ঈদের আগাম শুভেচ্ছা জানালেন হামজা চৌধুরী