• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানী বিষয়ক চরম সংকটে বিশ্বের মানুষকে না ভোগাতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

এ ঘোষণা আসার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের কারণ হিসেবে বিশ্বকল্যানের যে ‘গঠনমূলক আলোচনা’ সংক্রান্ত দাবি করেছেন, তা নাকচ করছে ইরান।

ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের এ বক্তব্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানো এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নেওয়ার কৌশলের অংশ হতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে তেহরান স্পষ্ট করেছে, যুদ্ধের সূচনা তারা করেনি এবং এ সংঘাতের দায় অন্য পক্ষের।

আল-জাজিরার তথ্যমতে, জিএমটি ১১ :০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে অবস্থান করছে।

এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।

ভিওডি বাংলা/আরআর

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদিকে খুনি বললেন ট্রাম্প
মোদিকে খুনি বললেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ