• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিএসএলের জন্য দেশ ছাড়লেন চার বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ১১:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। এ আসরে বাংলাদেশি ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য আজ সোমবার (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন চারজন ক্রিকেটার। রিশাদ হোসেন ও তানজিদ তামিম পরে যোগ দেবেন।

প্রথম ধাপে দেশ ছেড়ে যাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়িয়েছিল লাহোর কালান্দার্স। নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে, এবং সেখানে দেখা যাবে শরিফুল ও তানজিদকে। মুস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন খেলবেন লাহোর, আর রিশাদ হোসেন যোগ দেবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) দলকে।

বাংলাদেশের ছয় ক্রিকেটার পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন এবং আগামী ১২ এপ্রিলের মধ্যে দেশে ফিরবেন। নিউজিল্যান্ড সিরিজের কারণে তাদের ফেরার সময়সীমা নির্ধারিত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড জাতীয় দল।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার
সূচি প্রকাশ মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার
দেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন
দেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন
ঈদের আগাম শুভেচ্ছা জানালেন হামজা চৌধুরী
ঈদের আগাম শুভেচ্ছা জানালেন হামজা চৌধুরী