• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পি.এম.
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। তিনি বলেন, “আমাদের সামনে কঠিন সময়, যুদ্ধ আমাদের ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। সেসব সয়ে আমাদের এগোতে হবে।”

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ধর্মকে পুঁজি করে রাজনীতি করার বিষয়ে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না। আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি এবং কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “তারা মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবেন না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে।” এছাড়া তিনি সৎ ও ভালোভাবে খাল খননের কথাও উল্লেখ করেন।

তেল সংকট নিয়ে তিনি বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম, তবে পাম্প ভাঙচুর সমীচীন নয়। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না। কঠোর হস্তে দমন করা হবে।”

কৃষি পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, “গম ঝড়-বৃষ্টিতে পড়েছে, আলু শুয়ে পড়েছে। কৃষকের ভাগ্য এটাই। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের, আমরা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য সাহায্য প্রদান করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, সারা দেশে কয়েক কোটি নারীকে দেওয়া হবে। আমাদের সব প্রজেক্ট সম্পন্ন হবে, গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত