• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি    ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেল—সবকিছুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সময়ে সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত লাভের চেষ্টা করে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে কোনো অসাধু ব্যবসায়ীকে এ ধরনের অপকর্মে প্রশ্রয় দেওয়া হবে না। যারা যানবাহন চালান, তাদের তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সরকারে আসার আগ থেকেই এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, মোশাররফ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত