• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি    ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ পি.এম.
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কুমিল্লায় ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে ১২ মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। ওই ঘটনায় আহত শেফালী আক্তার সোমবার লাকসাম থানায় মামলাটি করেন। মামলায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শেফালী আক্তার এই দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আটজন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত