• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে নিয়ে গেছে এনআইএ

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৬:২৭ পি.এম.
কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর-ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে।

সোমবার (২৩ মার্চ) পুলিশ সূত্রে জানা যায়, রাতে কলকাতা থেকে তাদের বিমানযোগে দিল্লি নেওয়া হয়। এনআইএ বিশেষ আদালতে মঙ্গলবার তাদের তোলা হতে পারে।

এর আগে রোববার (২২ মার্চ) এনআইএ কলকাতার বিধাননগর আদালতে দুই অভিযুক্তকে জেরা করার আবেদন করে। বিচারক প্রথমে আবেদনটি অনুমোদন করেন। তবে ২৩ মার্চ সকালে এনআইএ নতুন একটি পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না। এরপর আদালত অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সেই অনুযায়ী রাতেই তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়।

রোববার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করেন, তিনি হাদি হত্যার সঙ্গে জড়িত নন এবং রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে।

তিনি বলেন, সিসিটিভিতে গুলি করার কোনো প্রমাণ নেই এবং ঘটনার সময় তিণি বাংলাদেশে ছিলেন। যদিও তিনি স্বীকার করেছেন, সিসিটিভিতে তাকে দেখা গেছে, তবে গুলি করার দৃশ্য নেই। তিনি ভারতে যাওয়ার কারণেও স্পষ্ট কিছু বলেননি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, তেহরানেও পাল্টা আঘাত
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, তেহরানেও পাল্টা আঘাত
ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান
পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান