• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ১০:২১ এ.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-ছবি-ভিওডি বাংলা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে জন্ম ভূমি পাবনায় যাচ্ছেন। বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়।

এ সফরে  আগামী ২৮ মার্চ দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজ হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। বিশ্রাম শেষে ২৯ মার্চ বেলা ১১টায় আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান-এ গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি।

একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। 

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে যাবেন। সেখানে আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার ৩১ মার্চ ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা