• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ রিমান্ডে

আদালত প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৮:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও ১/১১ (ওয়ান ইলেভেন) আমলের আলোচিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ।

মাসুদকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করলে হাকিম আমিনুল ইসলাম জুনাইদ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৩ মার্চ) দিনগত গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানবপাচার, প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ ঢাকায় পাঁচ এবং ফেনীতে ছয়টি মামলা রয়েছে। ফেনীর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

এক সময়ের প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হয়েছিলেন।

অবসর পরবর্তীকালে জনশক্তি রপ্তানি ব্যবসায় যুক্ত হন এবং এই ব্যবসার আড়ালে তিনি মানবপাচার শুরু করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে গোয়েন্দা পুলিশ। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে আছেন। বুধবার (২৫ মার্চ) থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে ভিওডি বাংলাকে জানান মামলার তদন্ত তদারকিতে যুক্ত একজন কর্মকর্তা।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
‘মৃত’ দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড
উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড
সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ