• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ১১:১০ এ.এম.
ওয়াশিংটনে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান-ছবি: সংগৃহীত

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন ডা. জুবাইদা রহমান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন মেলানিয়া ট্রাম্প। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে ডা. জুবাইদা রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, সঠিকভাবে এ প্রযুক্তির প্রয়োগ ঘটাতে পারলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, “ঐতিহাসিক এই সম্মেলনে আপনাদের সঙ্গে যোগ দিতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিশুদের সম্ভাবনা বিকাশ এবং প্রতিটি জাতির আগামীর অঙ্গীকারকে সামনে রেখে আমাদের একত্রিত করার জন্য আমি ফার্স্ট লেডিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

শিশুদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রতিটি দেশের ভবিষ্যৎ লেখা হয় সেই দেশের শিশুদের জীবনের পাতায়। আজ আমরা তাদের যে শিক্ষা দিচ্ছি এবং যে মূল্যবোধে গড়ে তুলছি, তার মাধ্যমেই তারা আগামী দিনের জাতি নির্মাণ করবে।”

একজন চিকিৎসক হিসেবে শিশুদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকেই রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সরকার শিশুদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

শহর ও গ্রামের বৈষম্য দূরীকরণে প্রযুক্তির ভূমিকা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বিশেষ করে ‘এড-টেক’ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এসব প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি, যাতে শিশুরা একটি সহায়ক ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের এ ক্ষেত্রে একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানবাধিকার রক্ষা এবং মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। এই ধারাবাহিকতা ধরে রেখে নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায়বিচারে বাধা দেবো না: নতুন অ্যাটর্নি জেনারেল
ন্যায়বিচারে বাধা দেবো না: নতুন অ্যাটর্নি জেনারেল
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে জেনারেল মাসুদকে
এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে জেনারেল মাসুদকে