• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা:

তেলের দাম বাড়ছে না, মজুত করলে লাভ হবে না

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ০৫:২০ পি.এম.
এক মাস নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান বলেছেন, জাতীয়ভাবে তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, তাই কেউ পেট্রোল বা ডিজেল মজুত করলে লাভবান হতে পারবে না।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে না। তাই পাম্প মালিকরা যদি দাম বাড়বে বলে মজুত করার চেষ্টা করে, তা তাদের জন্য কোনো লাভজনক হবে না।”  

তিনি আরও বলেন, “আমরা বর্তমানে একটি বৈশ্বিক সংকটের মধ্যে পড়েছি। এমন পরিস্থিতি ধনী দেশগুলোতেও দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে, ট্রাম্পের দেশ যে যুদ্ধ থেকে সরে আসছে তা মূলত মিড-টার্ম ইলেকশনের প্রভাব। এতে উচ্চ ইনফ্লেশন হতে পারে।”

জাহেদ উর রহমান বলেন, প্যানিক বায়িং এবং অতিরিক্ত মজুত রোধ করা এখন সবার দায়িত্ব। তিনি বলেন, “পাম্প পর্যায়ে কেউ কেউ তেল মজুত করার চেষ্টা করছে। সরকার সেই বিষয়টি পর্যবেক্ষণ করছে। আমরা চাই মানুষ যেন প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুত না করে।”

উপদেষ্টা প্যানিক বায়িং প্রসঙ্গে বলেন, “মানুষের মধ্যে ভীতি এবং অসচেতনতার কারণে তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, ঈদের আগে যে পরিমাণ তেল দেওয়া হয়েছিল, তা স্বাভাবিক কয়েক দিনের জন্য থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে। এটি সরকারের মিস ম্যানেজমেন্টের চেয়ে মানুষের আতঙ্ক ও অসচেতনার ফল।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “আমরা অভ্যন্তরীণভাবে তেলের মূল্য বাড়াতে পারতাম। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেশের অর্থনীতিতে চলমান সংকট এবং মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে দাম বৃদ্ধি করিনি। নতুন সাপ্লাই আসলে দাম বেশি হবে, তবে তাতে ইনফ্লেশন আরও বাড়তে পারে।”

জাহেদ উর রহমান রেশনিং প্রসঙ্গে বলেন, “ঈদের আগে আমাদের সাপ্লাই সীমিত রাখার কারণে রেশনিং করা হয়েছিল। এতে মানুষকে অপ্রয়োজনীয় সংকট থেকে রক্ষা করা যায়। এখন রেশনিং তুলে দেওয়া হয়েছে, তবে সাপ্লাই চেইন মেইনটেইন করা হচ্ছে।”

তিনি জানান, সরকার এখন স্পট মার্কেট থেকে গ্যাস কিনছে এবং কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও সব গ্যাস নাও পাওয়া যেতে পারে। তাই জনগণকে সচেতন হতে হবে এবং প্যানিক বায়িং না করার জন্য বলা হচ্ছে।

উপদেষ্টা বলেন, “তেলের মজুতকরণের প্রবণতা বোঝার জন্য সরকার পর্যবেক্ষণ করছে। কেউ অতিরিক্ত তেল মজুত করলে তা সরকারের নজরে আসবে এবং জনসাধারণকে সঠিক তথ্য দেওয়া হবে।”

শেষে তিনি বলেন, “মানুষকে এই পরিস্থিতিতে সচেতন হতে হবে। তেলের দাম স্থিতিশীল থাকবে, তাই প্যানিক বায়িং বা অতিরিক্ত মজুত লাভজনক নয়। সরকারের লক্ষ্য, সংকটকালীন পরিস্থিতিতে জনগণ যাতে সঠিক ও যথেষ্ট জ্বালানি পায়।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যাপ্ত তেল মজুদ, সংকটের কোনো কারণ নেই: মন্ত্রী
পর্যাপ্ত তেল মজুদ, সংকটের কোনো কারণ নেই: মন্ত্রী
ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় পতন
ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় পতন
পুলিশ চেয়েছেন পেট্রোল পাম্প মালিকরা
পুলিশ চেয়েছেন পেট্রোল পাম্প মালিকরা