টপ নিউজ
স্বাধীনতা দিবস
কুচকাওয়াজ সকাল ৯টায়, ব্যাগ না আনতে অনুরোধ আইএসপিআরের
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ পি.এম.

ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৯ টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করবেন।
আগত দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রবেশ করতে হবে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে।
ভিওডি বাংলা/আরআর







