• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ০৮:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে ঘটনাস্থল থেকে ভিওডিবাংলার স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন। উদ্ধার অভিযান চালানোর দুই ঘন্টায় এই ৪টি মরদেহ উদ্ধার হয়। উদ্ধারকাজ চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ উদ্ধারকাজ শুরু করেছে বলেও জানান তিনি। 

স্থানীয় ও বেঁচে যাওয়া বাসের আরোহীদের ভাষ্যের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ‘বাস থেকে ৫ থেকে ৭ জন যাত্রী শুরুতেই বের হতে পেরেছেন।’
তবে বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলো বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে।

সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার ভিওিডিবাংলাকে বলেন, ফায়ার সার্ভিস কর্তৃক পানির নিচে বাস শনাক্ত করা গেছে। বাসটি আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বলে পদ্মায় নেমে ডুবুরি দল প্রাথমিকভাবে তথ্য দিয়েছে। গোয়ালন্দ ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের ১টি ডুবুরি ইউনিট বিকাল ৫টা ২৬ মিনিটে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। তারাও দ্রুত পৌঁছে যাবেন।    

বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি পদ্মা থেকে তোলার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/আরআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা
বন্ধ ফিলিং স্টেশন রক্ষায় বাঁশের বেড়া
জ্বালানি তেল শূন্য রাজারহাট বন্ধ ফিলিং স্টেশন রক্ষায় বাঁশের বেড়া
পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন