• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মার্কিন রণতরী লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ মার্চ ২০২৬, ০৮:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-কে লক্ষ্য করে উপকূলীয় এলাকা থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান। বুধবার (২৫ মার্চ) দেশটির সেনাবাহিনী এ দাবি করে।

সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশ এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, সশস্ত্র বাহিনী মার্কিন ওই রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ অভিযানের কথা নিশ্চিত করেছে।

এর আগে ইরান নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় এলে লক্ষ্যবস্তু করা হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, ইরান ওই রণতরীকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে তার দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্রই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান
পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান
ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে নিয়ে গেছে এনআইএ
ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে নিয়ে গেছে এনআইএ