• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহযোগিতা করবে ইইউ

   ২৮ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার ২৮ জানুয়ারি ইইউ রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন। বৈঠকে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ১৫০ প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

সিইসি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। তারা কিছু প্রস্তাবও দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।’

ভিওডি বাংলা/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য