• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তথ্যমন্ত্রী:

জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো বিপর্যয় হবে

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ১২:২৯ পি.এম.
জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনছবি-ভিওডি বাংলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, যে কেউ রাষ্ট্র ও সমাজ পরিচালনায় জনগণের প্রত্যাশা ও মনোভাবকে উপেক্ষা করবে, তার পরিণতি অতীতের পতিত স্বৈরাচারী সরকারের মতোই ভয়াবহ হতে পারে। তিনি বর্তমান সরকারের কাছে ইতিহাসের শিক্ষাকে পাথেয় করে চলার আহ্বান জানান।

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মন্ত্রী বলেন, “বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় যে, জনগণের ভোট ও আকাঙ্ক্ষার বাইরে গিয়ে পরিচালিত যেকোনো শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না। যারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ও সমাজকে নেতৃত্ব দেয়, তাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পদক্ষেপ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি জনগণের মনোজগৎ ও তাদের চাহিদা হতে হবে। জনগণের বাইরে চিন্তা করলে চরম বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকসহ স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার দুপুরে তুরস্ক সরকারের আমন্ত্রণে অংশগ্রহণের জন্য ইস্তাম্বুলে পৌঁছান। তিনি ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নেবেন। রাষ্ট্রীয় সফর ও সম্মেলন শেষ করে ৩০ মার্চ সকালে তিনি দেশে ফেরার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী