• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ১০:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকায়।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকেই কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে।

এর আগে বাজুস সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল; এক পর্যায়ে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা করা হয়েছিল। বাজারে চাহিদা ও সরবরাহের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ পরিবর্তন আনা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
টানা পতনের পর হঠাৎ স্বর্ণের দামে ঊর্ধ্বগতি
টানা পতনের পর হঠাৎ স্বর্ণের দামে ঊর্ধ্বগতি