• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪১ লাখ করদাতার অনলাইনে রিটার্ন জমা পড়েছে

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ১২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হয়েছে। এবার এই সিস্টেম চালুর পর করদাতাদের সাড়া বিশেষ উল্লেখযোগ্য। এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারেরও বেশি রিটার্ন জমা পড়েছে।

এনবিআর জানিয়েছে, চলতি বছর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে করদাতারা অনলাইনে আবেদন করে সর্বাধিক ৯০ দিনের সময় বাড়াতে পারবেন। নতুন “Time Extension” অপশন চালুর ফলে এই প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

করদাতারা নিজ অ্যাকাউন্টে লগইন করে আবেদন করতে পারছেন। অনলাইনে জমা হওয়া আবেদন সরাসরি সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যেই অনুমোদিত হচ্ছে।

সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এই সুবিধা পেতে হলে আবেদনের শেষ তারিখ অবশ্যই ৩১ মার্চের মধ্যে হতে হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী