• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ:

সাবেক ২ জেনারেলকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ০৩:০৯ পি.এম.
শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-ছবি-ভিওডি বাংলা

মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল আদালতে হাজির করতে বলা হয়েছে।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন

আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগে দায়ের করা মামলায় এবং মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনীতে সংঘটিত জুলাইয়ের হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন।

একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য সময় প্রার্থনা করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল উভয় আসামিকে আগামী ৭ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন এবং দিন ধার্য করেন।

এর আগে একই দিন সকালে প্রসিকিউশন পক্ষ থেকে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল
বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল