• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ১২:৩৬ পি.এম.
সাবেক সেনা ও ডিজিএফআই কর্মকর্তা মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী-ছবি-ভিওডি বাংলা
সাবেক সেনা ও ডিজিএফআই কর্মকর্তা মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী-ছবি-ভিওডি বাংলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২তে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) প্রসিকিউশন এ আবেদন দাখিল করেছে। মামলার শুনানি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত গুমের ঘটনায় মামুন খালেদকে, আর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনাল-২তে আবেদন করা হয়েছে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানাধীন দেলোয়ার হত্যা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছিলেন। একইভাবে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলায়ও রিমান্ড প্রদানের সিদ্ধান্ত হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
ছবি: সংগৃহীত
আজ পঞ্চদশ সংশোধনী আপিলের রায়
ছবি: সংগৃহীত
মানহীন খাদ্যপণ্যের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা