• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মদের বোতল

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ০৪:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় এক ফ্ল্যাট থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম আনিপা নিন্দিয়া (২৫)।

রোববার (২৯ মার্চ) সকালে ভাটারা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, আনিপা লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার একলাসপুর গ্রামে। বাবা আশফাক ভূঁইয়ার মেয়ে আনিপা রাজধানীর ভাটারায় ছোট ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ছোট ভাই আকিল ভূঁইয়া জানান, “আমি এবং আমার বড় বোন বাসায় থেকে লেখাপড়া করি। আমাদের মা-বাবা নারায়ণগঞ্জে থাকেন। গতকাল রাতে বাসায় ফিরে আমার আপুর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। পরে তার রুমের দরজা জোরে ধাক্কা দিয়ে দেখি আপু অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন।”

ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) রায়হানুল ইসলাম বলেন, “রাতের দিকে খবর পেয়ে বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। এ সময় ওই নারীর মরদেহের আশেপাশে বেশ কয়েকটি খালি মদের বোতল পাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে রায়েরবাজার কৃষিমার্কেটে আগুন
মধ্যরাতে রায়েরবাজার কৃষিমার্কেটে আগুন
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার