• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, ২০ ঘোড়া উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০২:৪৫ পি.এম.
পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকা-ছবি-ভিওডি বাংলা
পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকা-ছবি-ভিওডি বাংলা

ঢাকার লাগোয়া এলাকা রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংসের নামে ঘোড়া জবাই করে সেই মাংস বিক্রি হচ্ছিলো। তথ্য পেয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির থেকে জানা গেছে, একদল অসাধু ব্যবসায়ী জবাইয়ের উদ্দেশ্যে অন্তত ২০টি ঘোড়া সেখানে নিয়ে আসে।  এর মধ্যে তারা ৯টি ঘোড়া জবাই করে।  ভোরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯–এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের সদস্যরা যৌথভাবে অভিযান চালান।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়।  ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া জবাই করে ওই মাংস গরুর মাংস বলে কম দামে বিভিন্ন দোকানে বিক্রি করা হতো।  ক্রেতারা তা গরুর মাংস ভেবে কিনে খাচ্ছিলেন।  এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
মতিঝিল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
মোবাইল কিন্তু মাদকের মতই, নেশাগ্রস্ত করে ফেলে
মোবাইল কিন্তু মাদকের মতই, নেশাগ্রস্ত করে ফেলে
সভাপতি এনায়েত ও মহাসচিব নিক্সন। ছবি: ভিওডি বাংলা
আইটিইটির নবনির্বাচিত সভাপতি এনায়েত, মহাসচিব নিক্সন