• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব : বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ পি.এম.
জাতীয় সংসদ অধিবেশনে দেয়া এক বক্তব্য দেন ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অধিবেশনের শুরুতে নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আজকে আপনি যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইনসাফের একটি চেয়ার। এই চেয়ারের জায়গা থেকে আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন-নিরপেক্ষভাবেই সবকিছু বিবেচনায় নেবেন এবং যার যেটা পাওনা তাকে সেভাবেই দেবেন। আমি আপনার এই মনোভাবের জন্য আরেকবার অভিনন্দন জানাই।
ডেপুটি স্পিকারের নিরপেক্ষতার প্রতিশ্রুতির প্রশংসা করে শফিকুর রহমান বলেন, আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের পক্ষ থেকে আপনার নেয়া সঙ্গত সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব, ইনশাআল্লাহ।  

মানুষ হিসেবে ভুল হলে শুধরে দেয়ার যে আহ্বান ডেপুটি স্পিকার তার বক্তব্যে জানিয়েছিলেন, তার জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, আপনি সহযোগিতা চেয়েছেন, মানুষ হিসেবে ভুল যে কেউ করতে পারে। আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি-এই দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসঙ্কোচে পালন করব, ইনশাআল্লাহ।

পরিশেষে তিনি বলেন, আমরা আশা করছি, যদি এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, তাহলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে। এ সময় তিনি ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষে অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাটে হাড়ি ভাঙলেন আসিফ, জানালেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতার গোপন শর্ত
হাটে হাড়ি ভাঙলেন আসিফ, জানালেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতার গোপন শর্ত
যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই শুটার গ্রেপ্তার
যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই শুটার গ্রেপ্তার
রাজধানীতে আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৫
রাজধানীতে আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৫