• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ১০:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের সংসদ সদস্যদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রায় ৫০ থেকে ৫৫ জন সংসদ সদস্য অংশ নিয়েছেন। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

বৈঠকে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

দলীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের