• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই শনিবার ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাতের পর থেকে ইরানের সামরিক বাহিনী অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে রোববার দুপুরের পর সর্বশেষ হামলায় ইসরায়েলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। আকাশে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করা হয়েছে।

উত্তর ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জনশূন্য খোলা এলাকায় আঘাত হানে। আইডিএফ জানিয়েছে, এটি ‘সামরিক প্রটোকল’ অনুযায়ী আঘাত হানতে দেওয়া হয়েছে।

একই সময়ে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কিছু রকেট ধ্বংস করা হয়েছে, বাকি রকেটগুলো খোলা স্থানে পড়েছে।

ইরানি হামলার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজানো হয়। পরে উত্তর ইসরায়েলের জন্যও আগাম সতর্কবার্তা জারি করা হয়, কারণ অন্য একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছিল।

মধ্য ইসরায়েল, জেরুজালেম, শফেলা ও লোহিত সাগর সংলগ্ন এলাকায় সাইরেন বাজানো হলেও, এখনও কোনও স্থল বা বসতিতে আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিউডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় ইউক্রেন-কাতার-আমিরাত একজোট
ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় ইউক্রেন-কাতার-আমিরাত একজোট
দাবি একটাই- ‘ট্রাম্পকে বিদায় দাও’
ট্রাম্পবিরোধী বিক্ষোভ যেনো জনসমুদ্র: দাবি একটাই- ‘ট্রাম্পকে বিদায় দাও’
দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা