• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় ইউক্রেন-কাতার-আমিরাত একজোট

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ মার্চ ২০২৬, ০২:১৮ পি.এম.
ইরানবিরোধী ড্রোন প্রতিরোধে যৌথ প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় একমত ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত-ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের জন্য ইউক্রেন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত একমত হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) আবুধাবি ও দোহায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি প্রথমে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত শিগগিরই বিশেষজ্ঞদের মাধ্যমে চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ইউক্রেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইরানি শাহেদ ড্রোন ভূপাতিত করার অভিজ্ঞতা অর্জন করেছে, যা উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা জোরদারে কাজে লাগানো হবে। ইতোমধ্যেই কিছু ইউক্রেনীয় বিশেষজ্ঞ আমিরাতে অবস্থান করছেন।

এরপর কাতারের সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় রয়েছে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ প্রকল্প বাস্তবায়ন, বিনিয়োগ এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়। জেলেনস্কি বলেন, দুই দেশ অন্তত ১০ বছরের অংশীদারিত্বে একমত হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান