হাম মোকাবেলায় রামেক পরিদর্শনে যাচ্ছেন ডা. রফিকূল ইসলাম

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং উদ্ভূত স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষাপটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাচ্ছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
সোমবার (৩০ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে পরিদর্শন অনুষ্ঠিত হবে বলে এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার।

জানা গেছে, পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন। একইসঙ্গে, হাম রোগের বিস্তার ও তা মোকাবেলায় করণীয় বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।
স্বাস্থ্যখাতে উদ্ভূত এই পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের প্রস্তুতি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
ভিওডি বাংলা/জা







