• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। এত দিন ৯ মাস বয়স পূর্ণ হলেই শিশুরা হামের টিকা পেত।

তবে সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পেইনে ৬ মাস বয়সী শিশুরাও এবার হামের টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৩০ মার্চ) জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ। 

তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের আগেও টিকা দেওয়া হয় এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদের ক্যাম্পেইনে হামের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে নাইট্যাগ। তবে নিয়মিত টিকাদানে ৯ মাসের আগে টিকা দেওয়া যাবে না।

নিয়মিত কর্মসূচিতে বয়সসীমা অপরিবর্তিত রাখার কারণ হিসেবে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার কোনো সুপারিশ নেই এবং এটি এখনো গবেষণাধীন।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ডেঙ্গুর বহুমুখী সংক্রমণ, কো-সংক্রমণ বৃদ্ধি
চট্টগ্রামে ডেঙ্গুর বহুমুখী সংক্রমণ, কো-সংক্রমণ বৃদ্ধি
মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে
সরদার সাখাওয়াত: মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে
আজ বিশ্ব ক্যানসার দিবস
আজ বিশ্ব ক্যানসার দিবস