• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ১১:৪৪ এ.এম.
সুপ্রীম কোর্টে বিচারপতি রেজাউল হাসান-ছবি-ভিওডি বাংলা

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সোমবার (৩০ মার্চ) তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে। 

এর আগে রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দিয়ে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করেছিলেন। অভিযোগে তদন্তের পাশাপাশি প্রমাণিত হলে সংবিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বিচারপতি রেজাউল হাসান ২০১০ এবং ২০১১ সালের দুটি কোম্পানি মামলায় পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক অন্তর্ভুক্ত করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়ে যায়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে সংযুক্ত না করে তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা অভিযোগকারীর দৃষ্টিতে ন্যায়বিচারের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি
লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে
সন্ত্রাসবিরোধী মামলায় মডেল মিষ্টি রিমান্ডে