• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

বিসিবি নির্বাচনে তদন্তের মুখোমুখি হয়েছেন বুলবুল

স্পোর্টস ডেস্ক    ৩১ মার্চ ২০২৬, ০১:৫১ পি.এম.
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-ছবি-ভিওডি বাংলা

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি চলতি মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের প্রক্রিয়া যাচাইয়ের জন্য তদন্ত শুরু করেছে। এ ধারাবাহিকতায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সম্প্রতি কমিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন।  

মঙ্গলবার (৩১ মার্চ)  তদন্ত কমিটির একজন সদস্য জানিয়েছেন, 'বুলবুল দেশে পা রাখার আগে লিখিতভাবে আমাদের উত্তর দিয়েছেন। এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম ভালোভাবেই এগুচ্ছে। তদন্তের স্বার্থে যেখানে প্রয়োজন হবে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেই।' 

এর আগে শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির সঙ্গে কথা বলেন। এরপর রোববার কমিটি সাক্ষাৎ করেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ-এর সঙ্গে।

ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনে প্রতিপক্ষ না থাকায় ম্যানিপুলেশনের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, 'ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন এবং আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। যেহেতু প্রতিপক্ষ ছিল না, তাই ম্যানিপুলেশনের সম্ভাবনা প্রায় নেই। ভোটাভুটি যথাযথভাবে হয়েছে বলে আমার মনে হয়।'

তদন্ত কমিটি নির্বাচনের স্বচ্ছতা, ভোট প্রক্রিয়া এবং ভোটার উপস্থিতি যাচাই করছে। এর আগে এনএসসি নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত কমিটি কার্যক্রমকে নিয়মমাফিক এবং নিরপেক্ষ হিসেবে চালাচ্ছে।

কমিটির একজন সদস্য আরও জানান, 'যাদের প্রয়োজন মনে হবে, তাদের সঙ্গে সাক্ষাৎ করে পূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।'

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজকে বাদ দিয়ে পেসার সংকটে কেকেআর
মোস্তাফিজকে বাদ দিয়ে পেসার সংকটে কেকেআর
আইপিএলে বল পরিবর্তনে নতুন নিয়ম চালু
আইপিএলে বল পরিবর্তনে নতুন নিয়ম চালু
শেন ওয়ার্নের পরিবার পাচ্ছে ৪৫০ কোটি রুপি
শেন ওয়ার্নের পরিবার পাচ্ছে ৪৫০ কোটি রুপি