• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০৯:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ ও খেলা উপভোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে তিনি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে প্রীতি ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে লাল দল ও সবুজ দলের সাবেক তারকা ফুটবলাররা মাঠে নামেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লাল দলের হয়ে খেলায় অংশ নেন। অন্যদিকে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সবুজ দলের হয়ে মাঠে নামেন। তিনি কিছু সময় মাঠে খেলার পর বাকি সময় ডাগআউটে বসে খেলা উপভোগ করেন।

খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় প্রশাসকের সবুজ দল। পরে ফুলটাইম শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সবুজ দল।

খেলা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান লাল ও সবুজ দলের খেলোয়াড়দের মেডেল বা সম্মাননা স্মারক গলায় পরিয়ে দেন।

‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে যুব দল ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেলে সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মূল প্রীতি ফুটবল ম্যাচ, যা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প