• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

নগর ভবনের কেউ অবৈধ কাজে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ০৫:২৮ পি.এম.
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দোকান নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের কেউ অবৈধ কাজে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (৩১ মার্চ) ফুলবাড়িয়া মার্কেট পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রশাসক আবদুস সালাম বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে এবং হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া কোনো ধরনের কার্যক্রম বৈধ নয়। সিটি করপোরেশন কোনো অবৈধ কাজকে বৈধতা দেবে না। হাইকোর্টের রায়ের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “কেউ যদি অবৈধভাবে কিছু করে থাকে, সেটি গ্রহণযোগ্য নয়। আর এর সঙ্গে যদি নগর ভবনের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকেন, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসক জানান, নির্ধারিত দোকানের জায়গাতেই দোকান থাকবে। যেখানে দোকানের অনুমোদন নেই, সেখানে কোনো দোকান স্থাপন করা যাবে না। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবার সহযোগিতাও কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

এর আগে সোমবার (৩০ মার্চ) ‘গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট: সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কেটের বেজমেন্টে সিলগালা ভেঙে প্রভাবশালী সিন্ডিকেট প্রায় এক হাজার অবৈধ দোকান নির্মাণ করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

সংবাদ প্রকাশের পর ডিএসসিসি প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ফুলবাড়িয়া মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিং ও ফাঁকা জায়গায় অবৈধ দোকান নির্মাণের কারণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ক্রেতা-বিক্রেতাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ২০২০ সালে সিটি করপোরেশন অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করলেও পরবর্তীতে আবারও প্রভাবশালীদের মদদে সেখানে দোকান নির্মাণ শুরু হয় বলে অভিযোগ রয়েছে।

ডিএসসিসির এই নির্দেশনার পর অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত অভিযান শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

ভিওডি বাংলা/খতিব

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, ২০ ঘোড়া উদ্ধার
গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, ২০ ঘোড়া উদ্ধার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যায় এমপি শরিফুল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যায় এমপি শরিফুল গ্রেপ্তার
‘বৈদ্যুতিক গোলযোগে’ কৃষি মার্কেটে আগুন, ৪৬ দোকান ছাই
‘বৈদ্যুতিক গোলযোগে’ কৃষি মার্কেটে আগুন, ৪৬ দোকান ছাই