• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের ৪ জেলায় সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভিওডি বাংলা ডেস্ক    ১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সময়ে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্যও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লিখিত এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ:) নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জলযান ও নদীবন্দর ব্যবহারকারীরা প্রয়োজনীয় সতর্কতা নিতে পারেন।

ভিওডি বাংলা/এমএস

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আগামী ৬ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার আভাস
ঢাকায় আগামী ৬ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার আভাস
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্ব তালিকায় পঞ্চম
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্ব তালিকায় পঞ্চম
রাজধানীসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
রাজধানীসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা