• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ হামজা: এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পি.এম.
এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন রিয়াজ -আমির হামজা-ছবি-ভিওডি বাংলা

এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন রিয়াজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিতর্কিত মন্তব্য করেছেন, যা রাজনৈতিক মহলে তুমুল আলোচনা সৃষ্টি করেছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসে তিনি জামায়াতের সংসদ সদস্য আমির হামজা সম্পর্কে লিখেছেন, “চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা।”

এনসিপি নেতা এই মন্তব্যে স্পষ্টতই আমির হামজার কর্মকাণ্ডকে জামায়াতের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সরাসরি সমালোচনা জোটসঙ্গীকে নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর সম্ভাবনা তৈরি করতে পারে।

একই দিনে তাহসিন রিয়াজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারের শিরোনাম ছিল, ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’। সেখানে তিনি সরকারের দ্বিমুখী আচরণ এবং গণভোটের ফলাফল বাস্তবায়নে ত্রুটির অভিযোগ তুলেন।

তাহসিন রিয়াজ বলেন, সরকার সাংবিধানিক প্রক্রিয়ার আড়ালে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। তার মতে, সংবিধান ও সংসদের কাঠামো ব্যবহার করে নাগরিক অধিকার হ্রাসের একটি সুসংগঠিত প্রক্রিয়া চলছে, যা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি অতীতের ধারার সঙ্গে মিলিতভাবে ভোটাধিকার ক্ষুণ্ণের একটি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে।

সেমিনারে তিনি সংসদ সদস্যদের ভূমিকারও সমালোচনা করেন। তার বক্তব্য, “যখন সংসদ সদস্যরা সাংবিধানিক কাঠামোর কথা বলেন, তখন বিষয়গুলো একটি নির্দিষ্ট ছকের মধ্যে পরিচালিত হয়। এই সংগঠিত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা অনেক সময় সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে।”

তাহসিনের এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এর আগে, আমির হামজার একটি দেড় ঘণ্টার ভিডিও প্রকাশিত হয়, যা ঘিরে সমালোচনা শুরু হয়। ভিডিওতে তিনি বিতর্কিত মন্তব্য করেন, যা অনেকেই ‘অযৌক্তিক এবং বিতর্কিত’ হিসেবে দেখছেন। ভিডিওতে তিনি বলেন, “রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিক্ষোভে নামছে জামায়াতসহ ১১ দলীয় জোট
গণভোটের রায় বাস্তবায়নের দাবি বিক্ষোভে নামছে জামায়াতসহ ১১ দলীয় জোট
রিজভীর দপ্তরে অস্থায়ী নিয়োগ, ব্যক্তিগত কর্মকর্তা তুষার
রিজভীর দপ্তরে অস্থায়ী নিয়োগ, ব্যক্তিগত কর্মকর্তা তুষার
বাংলা বর্ষবরণে জাসাসের ব্যাপক প্রস্তুতি সভা
বাংলা বর্ষবরণে জাসাসের ব্যাপক প্রস্তুতি সভা