• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুক্তরাষ্ট্র-ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পি.এম.
আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা আবোলফজল শেখারচি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়া সত্ত্বেও ইরান কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র অবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে।

শুক্রবার (০৩ এপ্রিল) তিনি বলেন, “ইরানের কৌশল কেবল পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগ্রাসনকারী পক্ষকে এমনভাবে শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে তারা আর এ ধরনের পদক্ষেপ নিতে সাহস না পায়। আজ যুদ্ধবিরতি ঘোষণা করে কাল আবার হামলা শুরু হোক এমন পরিস্থিতি আমরা চাই না। আমাদের লক্ষ্য স্থায়ীভাবে হুমকি দূর করা।”

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে।

ইরান আরও জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ জোরদার করেছে। শেখারচি বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে।” এই প্রণালিটি দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়।

তিনি আরও অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযানের হুমকি দিচ্ছেন। তার জবাবে ইরান যে কোনো ‘কৌশলগত ভুলের’ কঠোর প্রতিক্রিয়া দিতে প্রস্তুত।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের