হাসনাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম প্রধান সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি পোস্টটি করেন।
হাসনাত আবদুল্লাহ পোস্টে লেখেন, ‘এখন শুধু এটুকুই বলার বাকি— হাসিনা ব্যবস্থার সব কিছু দরকার, শুধু হাসিনাকে ছাড়া।’
তার এই পোস্টটি মুহুর্তেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই মন্তব্যটির মধ্যে গভীর রাজনৈতিক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। শেখ হাসিনার শাসনব্যবস্থাকে সামনে রেখে হাসনাত আবদুল্লাহর এই কড়া ও সরাসরি বক্তব্য তার সমালোচনামূলক অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।

এই প্রতিবেদনের সময় কমেন্টের ঘরে ২৭ হাজারেরও বেশি মন্তব্য দেখ যায়।
আবিদ নামে একজন মন্তব্যে লেখেন, ‘ঘোড়ার গাড়ি ঠিকই আছে কিন্তু শুধু চালকটা পরিবর্তন হয়েছে।’
রাকিব নামে একজন লেখেন, ‘একদম বাস্তব কথা বলেছেন প্রিয় ক্যাপ্টেন।’
উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে একটি সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন। তার এই পোস্ট ঠিক কোন প্রসঙ্গে দেওয়া হয়েছে তা স্পষ্ট না হলেও রাজনৈতিক মহলে এটি নিয়ে নানা ব্যাখ্যা চলছে।
ভিওডি বাংলা/আ







