{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

স্বাধীনতা দিবসে নগরবাসীকে শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ১১:০১ এ.এম.
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। 

ভিডিও বার্তায় আবদুস সালাম বলেন, প্রিয় নগরবাসী, আপনাদের সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ঐতিহাসিক ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে পুলিশ, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করে। সেই হত্যাযজ্ঞের পর ২৬ মার্চ দেশের মানুষ রুখে দাঁড়ায় এবং প্রতিরোধ শুরু হয়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের ঘোষণা আসে এবং সেখান থেকেই সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি জানান, স্বাধীনতার বহু বছর পার হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় থাকলে দেশ আরও এগিয়ে যেতে পারত।

ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং দেশ আবারও এগিয়ে যাবে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সবাইকে হাতে হাত ধরে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। 

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, এই নগর আমাদের সবার-জনগণের কল্যাণে নগর গড়ে তুলতে প্রশাসন কাজ করছে, তবে নাগরিকদেরও সচেতন হতে হবে। “এই নগর আপনার, এই নগর আমার। আমি যদি বদলাই, তাহলে নগর বদলাবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
বিয়ের অতিথি ১০০ ছাড়ালে ট্যাক্স বসানোর দাবি এমপির
বিএনপি নেতা রাশেদ খান। ছবি: সংগৃহীত
খুব শিগগিরই জামায়াতের পতন হবে: রাশেদ খান