• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খুব শিগগিরই জামায়াতের পতন হবে: রাশেদ খান

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ জুন ২০২৬, ০২:৪০ পি.এম.
বিএনপি নেতা রাশেদ খান। ছবি: সংগৃহীত

খুব শিগগিরই বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, এই পতনের জন্য দলটির নেতাকর্মীরাই দায়ী থাকবেন।

শুক্রবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

যৌক্তিক সমালোচনার কারণে নিয়মিতভাবে গালাগাল শুনতে হয় বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি তার পোস্টে একটি স্ক্রিনশটও শেয়ার করেন।

তিনি বলেন, কেউ কেউ মনে করে গালাগাল দিয়ে তাকে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু গালির ভয়ে তিনি চুপ হবেন না। বরং এ ধরনের আচরণ তাদের জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হবে।

রাশেদ খান আরও বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। তাদের অযোগ্যতা ইতোমধ্যে সংসদে দৃশ্যমান হয়েছে।

তিনি দাবি করেন, দলটি যত বেশি বক্তব্য দেবে, তত বেশি তাদের ভুল ও অযোগ্যতা প্রকাশ পাবে।

সবশেষে তিনি বলেন, খুব শিগগিরই ইতিহাসের অন্যতম ‘ঘৃণ্য বিরোধী দল’ হিসেবে জামায়াতের নির্মম পতন ঘটবে, এবং এর দায় দলটির নেতাকর্মীদের ওপরই বর্তাবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ