• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুন ২০২৬, ০১:৩১ এ.এম.
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও পিছনে তাদের পৈতৃক বাড়ি। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। গান ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও স্মৃতিচারণমূলক নানা বিষয়ও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

কুমিল্লায় জন্ম ও বেড়ে ওঠা এই শিল্পী বুধবার (৩ জুন) রাতে নিজের পৈতৃক বাড়ির কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। একই সঙ্গে তুলে ধরেন বাড়িটি নির্মাণের ইতিহাস এবং এর সঙ্গে জড়িয়ে থাকা পারিবারিক স্মৃতির কথা।

ফেসবুক পোস্টে আসিফ জানান, ১৯৬০ সালে তার বাবা-মায়ের বিয়ের পর তার দাদা মরহুম আবদুল হামিদের উদ্যোগে কুমিল্লায় জমি কেনা ও বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি লেখেন, তার বাবা একজন নিবেদিতপ্রাণ আইনজীবী ছিলেন এবং অসহায় মানুষের পক্ষে কাজ করতে গিয়ে কখনো আর্থিকভাবে স্বচ্ছল হতে পারেননি। অন্যদিকে তার মা অভিজাত পরিবারে বেড়ে উঠলেও সাধারণ কৃষক পরিবারের বধূ হিসেবে সংসারের নানা চ্যালেঞ্জ সামলেছেন।

আসিফ লেখেন, তাদের সাত ভাই-বোনকে শিক্ষিত করে তুলতে বাবা-মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই সংগ্রামের ফলেই তারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছেন।

‘আকবর ভিলা’ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, এই বাড়িতেই তাদের বেড়ে ওঠা, ভাই-বোনদের বিয়ে এবং বাবা-মায়ের শেষ বিদায়ের স্মৃতি জড়িয়ে আছে। পরিবারের বহু প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি।

তবে আবেগঘন স্মৃতির পাশাপাশি পুরোনো বাড়িটি ভেঙে ফেলারও ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৬৬ বছরের পুরোনো ভবনটি এখন ক্লান্ত ও ঝুঁকিপূর্ণ। তাই নতুন স্থাপনার জন্য এটিকে বিদায় জানাতে হচ্ছে।

পোস্টে তিনি আরও বলেন, একসময় মানুষ যেমন হারিয়ে যায়, তেমনি হারিয়ে যায় স্মৃতিবাহী স্থাপনাও। তবে প্রজন্ম থেকে প্রজন্মে জীবন ও ইতিহাসের পথচলা অব্যাহত থাকে।

আসিফের ওই পোস্টে অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী বাড়িটি সংরক্ষণের অনুরোধ জানিয়েছেন। তবে শিল্পী জানিয়েছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুমন ফারুকের উপস্থিতিতে মুখরিত ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী
সুমন ফারুকের উপস্থিতিতে মুখরিত ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী
৬১ বছর বয়স, এবার তৃতীয় বিয়ে করছেন আমির খান
৬১ বছর বয়স, এবার তৃতীয় বিয়ে করছেন আমির খান
প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা: শিল্পা
প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল মিথ্যা: শিল্পা