• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

সুমন ফারুকের উপস্থিতিতে মুখরিত ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ১২:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

এবারের ঈদে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী উপন্যাস ‘মাসুদ রানা’র গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

গত শুক্রবার (৩১ মে) রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘মাসুদ রানা’র বিশেষ প্রদর্শনী। এ উপলক্ষে চলচ্চিত্রসংশ্লিষ্ট তারকা, নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিতিতে প্রেক্ষাগৃহে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন ফারুক, রাসেল রানা, নির্মাতা সৈকত নাসির, অভিনেতা আবুল খায়ের বাশারসহ ছবিটির অন্য কলাকুশলীরা।

বিশেষ এই আয়োজনে দর্শক ও গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন সুমন ফারুক। ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর আগে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বিপরীতে ‘ফেরেশতে’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। শুধু অভিনয়েই নয়, ওই চলচ্চিত্রের প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করে নিজের বহুমাত্রিক সৃজনশীলতার পরিচয় দিয়েছেন সুমন।

চলচ্চিত্রে সুমন ফারুকের যাত্রা শুরু হয় ‘সুলতানপুর’ সিনেমার মাধ্যমে। অভিষেকের পর থেকেই তিনি ধারাবাহিকভাবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়ছেন। পরিশ্রম, নিষ্ঠা ও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসার কারণে ধীরে ধীরে চলচ্চিত্রাঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করছেন তিনি।

এখন দর্শকদের অপেক্ষা, নতুন এই চলচ্চিত্রে সুমন ফারুকের অভিনয় কতটা হৃদয় ছুঁতে পারে এবং ‘মাসুদ রানা’ কতটা সাড়া ফেলতে সক্ষম হয়। চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। 

অভিনেতা সুমন ফারুক বলেন, অভিনয়ের প্রতি দুর্বলতা সব সময়ের। বলতে পারেন অভিনয় বেঁচে থাকার প্রেরণা। ব্যবসায়ী হয়েও অভিনয়ের প্রবল টান ফেরাতে পারি না। তাইতো বারবার অভিনয়েই ফিরে যাই। 

তিনি বলেন, শুরুটা আমার সুলতানপুর দিয়ে। কিছুদিন আগে বাংলাদেশের মানুষ দেখেছে ফেরেশতে। ভিন্নধর্মী গল্প ফেরেশতে। ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এটি বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার ছবি ছিল। ইরানে এটি পুরস্কৃত হয়েছে। বিভিন্ন ফিল্ম ফেস্টিবলে এটি প্রদর্শিত হয়েছে; প্রশংসা পেয়েছে বোদ্ধা মহলে। 

সুমন ফারুক বলেন, এবার রোমাঞ্চকর মাসুদ রানায় অভিনয় করলাম। বিশেষ একটি চরিত্রে কেমন করলাম তার বিচার করবেন দর্শকরা। ছবিটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। যতটুকু জানি ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে আমার চরিত্রটি কি তা আগে থেকে বলছি না। দর্শকরা হলে গিয়ে দেখুক।

উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি মাসুদ রানা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন জীবনসঙ্গীর খোঁজে বাঁধন
নতুন জীবনসঙ্গীর খোঁজে বাঁধন
২ সংসারের সন্তানদের সঙ্গে ঈদ উদযাপনে জেমস
২ সংসারের সন্তানদের সঙ্গে ঈদ উদযাপনে জেমস
চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার
চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার