• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

৬১ বছর বয়স, এবার তৃতীয় বিয়ে করছেন আমির খান

বিনোদন ডেস্ক    ৩ জুন ২০২৬, ০৬:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আমির খান। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী জুলাই মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন আমির ও গৌরী। জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরেই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক অবশ্য নতুন নয়। গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন অভিনেতা। সে সময় তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, একে অপরকে তারা প্রায় ২৫ বছর ধরে চেনেন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে বসবাস করছেন আমির ও গৌরী। সেই কারণেই এবার সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

একটি সূত্রের দাবি, এক বছরের বেশি সময় ধরে সুখী দম্পতির মতো জীবন কাটাচ্ছেন এই জুটি। নিজেদের পরিবার-পরিজনের সঙ্গে সেই সম্পর্ক উদযাপন করতেই বিয়ের পরিকল্পনা করেছেন তারা।

চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে নিজের অনুভূতির কথাও শেয়ার করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়া তাঁর জীবনের অন্যতম সৌভাগ্যের ঘটনা। অভিনেতার মতে, গৌরীর সান্নিধ্যে তিনি মানসিক প্রশান্তি খুঁজে পান এবং অনেক দিন পর নিজেকে পরিপূর্ণ মনে হয়।

বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ভক্তদের ব্যাপক আলোচনা। অনেকেরই প্রশ্ন, এই আয়োজনে বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে কি একসঙ্গে দেখা যাবে? একই সঙ্গে আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও চলছে জল্পনা।

ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান। পরে ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির এবং ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব পালন করে যাচ্ছেন।

যদিও বিয়ের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি আমির খান কিংবা গৌরী স্প্র্যাট। ফলে আগামী ৫ জুলাইকে ঘিরে তৈরি হওয়া জল্পনা বাস্তবে রূপ নেয় কি না, সেদিকেই এখন নজর বলিউডপ্রেমীদের।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন জীবনসঙ্গীর খোঁজে বাঁধন
নতুন জীবনসঙ্গীর খোঁজে বাঁধন
২ সংসারের সন্তানদের সঙ্গে ঈদ উদযাপনে জেমস
২ সংসারের সন্তানদের সঙ্গে ঈদ উদযাপনে জেমস
চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার
চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার