• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৩ জুন ২০২৬, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়নের পর তার নিরাপত্তার স্তর এক ধাপ কমিয়ে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ‘জেড’ ক্যাটেগরি থেকে নামিয়ে ‘ওয়াই’ ক্যাটেগরিতে আনা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ পর্যালোচনা বৈঠকের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে সৌরভের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি ভারতের সাবেক এই অধিনায়ক।

এর আগে ২০২৩ সালের মে মাসে রাজ্য সরকারের সিদ্ধান্তে সৌরভের নিরাপত্তা ‘জেড ক্যাটেগরি’তে উন্নীত করা হয়েছিল। সে সময় তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রায় ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তার বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তখন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা হিসেবে ‘জেড প্লাস’ ক্যাটেগরি চালু ছিল। এই নিরাপত্তা পেতেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতার মেয়র ও সাবেক মন্ত্রী ফিরহাদ হাকিমের জন্য ছিল ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা।

পুলিশ সূত্রের দাবি, কাগজে-কলমে সৌরভের নিরাপত্তা দীর্ঘদিন ‘জেড’ ক্যাটেগরিতে থাকলেও বাস্তবে তার নিরাপত্তাবলয়ে নিয়োজিত সদস্যের সংখ্যা ধীরে ধীরে কমানো হচ্ছিল। সর্বশেষ মূল্যায়নের পর সরকার আনুষ্ঠানিকভাবে তার নিরাপত্তার স্তর ‘ওয়াই’ ক্যাটেগরিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সান মারিনোতে পৌঁছে দলে যোগ দিলেন হামজা
সান মারিনোতে পৌঁছে দলে যোগ দিলেন হামজা
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন
বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন