• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বয়সকে হার মানিয়ে নতুন মিশনে সিআর সেভেন

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩ জুন ২০২৬, ০৭:৩২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর চোখের জলে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তখন অনেকেই মনে করেছিলেন, পর্তুগিজ মহাতারকার বিশ্বকাপ অধ্যায় বুঝি শেষ। তবে সময়ের সঙ্গে সব শঙ্কা ও সমালোচনার জবাব দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

৪১ বছর বয়সেও রোনালদোর ফুটবল-ক্ষুধা একটুও কমেনি। বরং নিজেকে আরও উন্নত করার অদম্য মানসিকতাই তাকে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকিয়ে রেখেছে বলে মনে করেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, রোনালদো কোনো নির্দিষ্ট শিরোপার জন্য খেলে না। দলীয় বা ব্যক্তিগত—যে অর্জনই আসুক না কেন, পরদিন আবারও নিজেকে আরও ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামে সে। এটাই তার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, অনেক ফুটবলার বড় কোনো শিরোপা জয়ের পর আগের মতো ক্ষুধার্ত থাকেন না। কিন্তু রোনালদোর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে ২২ ম্যাচে ৮ গোল করেছেন রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব বড় শিরোপা জিতলেও তার অর্জনের তালিকায় এখনও বিশ্বকাপ ট্রফি নেই। সেই স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা এখনও বহন করে চলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

রোনালদোর ভক্তদের প্রত্যাশা, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে তিনি হয়তো বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্নও পূরণ করবেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল