• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৭:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। এবার নতুন গন্তব্য হিসেবে যুক্ত হলো নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে খেলবেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি সাকিব। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকেও দূরে ছিলেন তিনি। এছাড়া ২০২১ সালের পর আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হয়নি তার।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব। এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিয়েছেন তিনি। পিএসএল এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে শিরোপাও জয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে চারটি ম্যাচ খেলেন সাকিব। সেখানে ৬.৩৩ ইকোনমি রেটে পাঁচটি উইকেট শিকার করেন তিনি।

২০২৪ সালে যাত্রা শুরু করা নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। রানার্সআপ হয় সুদূরপশ্চিম রয়্যালস। পরের আসরেও ফাইনালে উঠেছিল রয়্যালস, তবে শিরোপা জেতে লুম্বিনি লায়নস।

নেপাল প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের পথচলায় যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়।

ভিওডি বাংলা/আর 

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল স্টার ম্যাচে খেলবেন না মেসি
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি